Published : 24 Jun 2026, 08:44 PM
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক কর্মশালা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি দুই দিনের এ কর্মশালায় চট্টগ্রাম শহরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং চলমান উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরিবেশ সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন সেশনও হয়েছে।
ইউনিলিভারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন, ইউনিলিভার ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) যৌথ উদ্যোগে এ কর্মশালা হয়েছে।
কর্মশালার সেশনে শিক্ষার্থীরা পরিবেশ সাংবাদিকতার মৌলিক ধারণা, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদন উপস্থাপনার কৌশল এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ পান। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফ্যাক্টরি ডিরেক্টর এস এম তারেক সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।