মানি লন্ডারিং প্রতিরোধে ট্রাস্ট ব্যাংকের কর্মশালা
এতে স্বয়ংক্রিয় লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়ন ও প্রাথমিক সতর্কতা সংকেতসহ নানা বিষয়ে আলোচনা হয়।
‘মানি লন্ডারিং’ প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ট্রাস্ট ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে কর্মশালা হয়েছে।
কক্সবাজারে বুধবার এ আঞ্চলিক কর্মশালা হয় বলে রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কর্মশালায় বিএফআইইউয়ের পরিচালক একেএম গোলাম মাহমুদ ও ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান এবিএম মঈনুল হাসীব উপস্থিত ছিলেন।
বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক রুমান আহমেদের পরিচালনায় এ কর্মশালায় কক্সবাজার অঞ্চলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মশালায় স্বয়ংক্রিয় লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়ন, প্রাথমিক সতর্কতা সংকেত তৈরি এবং কার্যকর ঝুঁকি সূচক নির্ধারণের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধে কার্যকর কৌশল নিয়ে আলোচনা হয়।
