‘সাইমন হলিডেজের শ্রীলঙ্কা ভ্রমণ’: ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
প্রাইম ব্যাংকের কার্ডধারী ও কর্মীরা শ্রীলঙ্কার সব হলিডে প্যাকেজে ১০ শতাংশ ছাড় এবং ড্রুক এয়ারহলিডে প্যাকেজে ১৫ শতাংশ ছাড় পাবেন।
দেশের 'প্রিমিয়াম' ভ্রমণ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সাইমন হলিডেজের শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা।
সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে ব্যাংকটি।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারী ও কর্মীরা শ্রীলঙ্কার সব হলিডে প্যাকেজে ১০ শতাংশ ছাড় এবং ড্রুক এয়ারহলিডে প্যাকেজে ১৫ শতাংশ ছাড় পাবেন।
গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা দিতে এ উদ্যোগ দেওয়া হয়েছে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন জোয়াদার তানভীর ফয়সাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট এবং সাইমন হলিডেজ এর পক্ষ থেকে স্বাক্ষর করেন ইউসুফ সোহেল, জেনারেল ম্যানেজার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হোসাইন মোহাম্মদ জাকারিয়া, হেড অব কাস্টমার প্রপোজিশন এবং সাইমন হলিডেজের মো.মাহবুবুর রহমান, ম্যানেজার অপারেশনস এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা এবং ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার অঙ্গীকারকে আরও সুসংহত করল। যা গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে মনে করছে প্রাইম ব্যাংক।
