২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রিগ্যালের ‘হানি বার্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন পুরস্কার

বিজয়ীদের হাতে ইন্দোনেশিয়া ভ্রমণের ‘কাপল ট্যুর প্যাকেজ’ তুলে দেন প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 05:21 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

আসবাব পণ্যের চেইন শপ রিগ্যাল এম্পোরিয়ামের ‘হানি বার্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

ঢাকার বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল সম্প্রতি বিজয়ীদের হাতে ইন্দোনেশিয়া ভ্রমণের ‘কাপল ট্যুর প্যাকেজ’ তুলে দেন।

আর এন পাল বলেন “আমরা ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে সব ধরনের স্টাইলিশ ফার্নিচার সরবরাহ করে আসছি। ভবিষ্যতে আরও সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের হাতে ফার্নিচার পৌঁছে দিতে আমরা নতুন নতুন প্রযুক্তির সহায়তায় ফার্নিচার তৈরি করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি।”

রিগ্যাল ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম খান বলেন, “আমরা সব সময়ই ক্রেতাদের একটা ভালো অভিজ্ঞতা দিতে চাই। এ জন্য আমরা হানি বার্ড ক্যাম্পেইন নিয়ে এসেছি। রিগ্যাল ফার্নিচারকে আরও জনপ্রিয় করতে এবং সব ধরনের ক্রেতা সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা আছে।”

আরএফএল রিটেইল চেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অব মার্কেটিং শফিক শাহিন, রিগ্যাল এম্পোরিয়ামের প্রধান বিক্রয় কর্মকর্তা আনোয়ার হোসেন, ব্র্যান্ড ম্যানেজার নাহিদ আহমেদ অভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারা দেশে রিগ্যালের ১৫০টি শোরুম রয়েছে। এগুলো থেকে সাশ্রয়ী মূল্যে আধুনিক ‘স্টাইলিশ’ আসবাব পণ্য পাচ্ছেন ক্রেতারা।