Published : 26 Nov 2025, 12:17 AM
দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’ শুরু করেছে ওয়ালটন, যেখানে ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে চমক।
ক্যাম্পেইনে আওতায় যেকোনো মডেলের ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ওয়ালটনের ‘সাইড বাই সাইড’ ফ্রিজসহ হাজারো পণ্য। প্রত্যেকের জন্য রয়েছে ‘নিশ্চিত উপহার’।
মঙ্গলবার ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওয়ালটন নেক্সট লেভেল ডিল’ অফারে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজায় এ সুবিধা পাওয়া যাবে।
রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ক্যাম্পেইন উদ্বোধন করেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার থেকে থেকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) জিয়াউল আলম উপস্থিত ছিলেন।
ওয়ালটনের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল আম্বিয়া বলেন, “গ্রাহকদের হাতে শুধু আন্তর্জাতিকমানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের পণ্যই তুলে দিচ্ছে না, সর্বোচ্চ বিক্রয়োত্তর সুবিধা প্রদানেও বদ্ধপরিকর ওয়ালটন। তাই অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে কাস্টমার ডাটাবেজ গড়ে তুলছে ওয়ালটন। সেজন্য সারা দেশে চালানো হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন।”
সিজন-২৩ এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা সুবিধা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ওয়ালটনের ক্রেতাদের জন্য তৈরি ‘আমার আওয়াজ’ মোবাইল অ্যাপ প্ল্যটফর্ম ব্যবহারকারী ক্রেতারা এবারের ক্যাম্পেইনে বাড়তি সুবিধা পাবেন।
ক্যাম্পেইন চলাকালীন ওয়ালটন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক।