রাজশাহীতে হয়ে গেল অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা
৪৬ জন গ্রাহকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৭ কোটি ২৫ লাখ টাকা আদায় করা হয়।
অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে রাজশাহী সার্কেলের অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা ও ‘মিট দ্য ব্যারিয়ার’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজশাহীতে এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় ৪৬ জন গ্রাহকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৭ কোটি ২৫ লাখ টাকা আদায়সহ মোট ২৮ কোটি টাকার শ্রেণিকৃত ঋণ আদায় করা হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন। পাশাপাশি ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিটেন্স আহরণের জন্য দিক-নির্দেশনা দেন তিনি।
সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার উপস্থিত ছিলেন।
