১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাহিন্দ্রা মিনি পিকআপ আনল এ সি আই মটরস

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নির্ভরযোগ্য, জ্বালানি-সাশ্রয়ী ও লাভজনক পরিবহন সমাধান নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অটোমোবাইল নির্মাতা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মিনি পিকআপ বাজারে আনছে এ সি আই মটরস্ লিমিটেড।

এর মাধ্যমে সাব ওয়ান টন কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নির্ভরযোগ্য, জ্বালানি-সাশ্রয়ী ও লাভজনক পরিবহন সমাধান নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই সেগমেন্টে এ সি আই মটরস বাজারে এনেছে মাহিন্দ্রার দুটি জনপ্রিয় মডেল, মাহিন্দ্রা সুপ্রো ম্যাক্সি ট্রাক এবং মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি।

মাহিন্দ্রা সুপ্রো ৯০০ কেজি পর্যন্ত এবং মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি ৮০০ কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম। 

শক্তিশালী ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, মজবুত চ্যাসিস এবং আরামদায়ক কেবিন সুবিধার সমন্বয়ে মডেল দুটি ব্যবসায়িক পরিবহনে কার্যকর সমাধান দেবে।

মঙ্গলবার রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সি আই মটরস্ এর ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথম গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে মাহিন্দ্রা মিনি পিকআপের চাবি তুলে দেন।