১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা: রেডিও স্বাধীন ও এশিয়াটিক মার্কেটিংয়ের ক্যাম্পেইন

একজন নারী অনলাইনে কতবার হয়রানির মুখোমুখি হয়েছেন, সে সংখ্যাটি নিজের শরীরে লিখে প্রকাশ করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

‘নারীর প্রতি ডিজিটাল সহিংসতার’ বিরুদ্ধে ‘হ্যাশট্যাগ মাই নম্বার মাই স্টোরি’ ক্যাম্পেইন শুরু করেছে রেডিও স্বাধীন ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনে একজন নারী অনলাইনে কতবার হয়রানির মুখোমুখি হন, সে সংখ্যাটি নিজের শরীরে লিখে তা প্রকাশ করে প্রতিবাদ তুলে ধরছেন।

এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড বলছে, ক্যাম্পেইন শুরু থেকেই দেশের অসংখ্য নারী সাহস করে তাদের সংখ্যা জানাতে থাকেন। প্রতিটি সংখ্যা হয়ে ওঠে একেক রকম প্রতিরোধের ভাষা ও প্রতিবাদের প্রতীক। এই সংখ্যার সঙ্গে উঠে আসে তাদের অন্ধকার অভিজ্ঞতা।