Published : 28 Jun 2025, 06:35 PM
‘এমএসএমই দিবস’ উপলক্ষে সাতজন উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক।
শনিবার ঢাকার একটি হোটেলে ‘উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ এ সম্মাননা দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উদ্যোক্তার পণ্যের বৈচিত্র্য, রাজস্ব, জনবল, প্রাইম ব্যাংকের সঙ্গে সম্পর্ক, উদ্যোক্তার ধরন (নারী/পুরুষ), উদ্যোগের ধরনসহ (ম্যানুফ্যাকচারিং, সেবা, ট্রেডিং) বিভিন্ন মানদণ্ড বিবেচনায় সাড়ে ১১ হাজারের বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্য থেকে ছয়জন এসএমই উদ্যোক্তা এবং একজন কৃষি খাতের উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক।