Published : 18 Sep 2025, 12:07 AM
‘আকিজ ড্রিংকিং ওয়াটার’ নামে বাজারে খাবার পানি আনল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
সম্প্রতি রাজধানীর হোটেল রেনেসাঁয় এক অনুষ্ঠানে পণ্যটির মোড়ক উন্মোচন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
‘অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের’ অফিশিয়াল ড্রিংকিং ওয়াটার পার্টনার হয় আকিজ ড্রিংকিং ওয়াটার।
‘সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি’ স্লোগান নিয়ে প্রথম ধাপে বাজারে এসেছে ৩০০ মিলিলিটারের আকিজ ড্রিংকিং ওয়াটার, যার মূল্য মাত্র ১০ টাকা।
তবে এই বোতলে থাকছে বাড়তি ১০ শতাংশ পানি, অর্থাৎ ভোক্তারা ৩৩০ মিলিলিটার পানি পাচ্ছেন ১০ টাকায়।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম, সিএমও মাইদুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজ।
সৈয়দ জহুরুল আলম বলেন, “আমাদের লক্ষ্য একটাই—সাশ্রয়ী মূল্যে সবার হাতে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া। আমরা এই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, খুব দ্রুতই আকিজ ড্রিংকিং ওয়াটার দেশের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠবে।”