Published : 10 May 2026, 07:36 PM
ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে ১০ লাখ টাকা করে পুরস্কার জিতে নিয়েছেন তিন ক্রেতা।
কোরবানির ঈদ উপলক্ষে সারাদেশে ওয়ালটনের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪' এ অংশ নিয়ে তারা এই অর্থ পেয়েছেন।
রোববার ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় দুটি ফ্রিজ ও একটি এসি কিনে ‘মিলিয়নিয়ার’ হয়েছেন বান্দরবানের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের ফকিরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার ও নরসিংদীর স্কুল শিক্ষিকা তাহমিনা আক্তার।”
বিজ্ঞপ্তি বলা হয়, “সম্প্রতি বান্দরবান শহরের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে সুপ্রকাশ চাকমার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এর আগে নরসিংদীর কাউড়িয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে তাহমিনার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া ফকিরহাট বাজারে ওয়ালটন প্লাজার সামনে অনুষ্ঠানের মধ্য দিয়ে কুদ্দুস হাওলাদারের হাতে তুলে দেওয়া হয় ১০ লাখ টাকার চেক।”
ক্রেতাদের চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা তাসকিন আহমেদ।
এসব অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান ফিরোজ আলম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ উপস্থিত ছিলেন।