Published : 06 Aug 2025, 09:49 PM
‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অগ্রণী ব্যাংক।
বুধবার সকালে রাজধানীর শাহবাগে অগ্রণী ব্যাংকের নিজস্ব জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হয়।
ব্যাংকটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম এ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রুবানা পারভীন, মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-১) মো. শামছুল আলম, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন, মহাব্যবস্থাপক (এস্টাব্লিসমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন) রাওফা হক এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া বিভাগীয় এবং জেলা-উপজেলা পর্যায়ে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখা ও কার্যালয়ে কর্মরত নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীরা জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।