১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ব্যাংকটি ২০২৪ সালে ১৪৩২ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, যা আগের বছর ছিল ৮২৮ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যার অর্ধেক নগদ লভ্যাংশ; বাকিটা স্টক ডিভিডেন্ড আকারে বণ্টণ করা হবে।   

বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকটির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসানের সভাপতিত্বে এজিএমে অনেক শেয়ারহোল্ডারও অংশগ্রহণ করেন। 

ব্যাংকটির কর্মকর্তাদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, পরিচালক ফারজানা আহমেদ, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার এবং লীলা রশিদ। 

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান ব্র্যাক ব্যাংকের প্রতি আস্থা রাখায় শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান। 

কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান এজিএম পরিচালনা করেন। 

সভায় শেয়ারহোল্ডারদের জানানো হয়, ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক সমন্বিতভাবে আগের বছরের চেয়ে ৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ১৪৩২ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) করেছে, যা ২০২৩ সালে ছিল ৮২৮ কোটি টাকা। 

একক ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১২১৪ কোটি টাকায়, যেখানে আগের বছরের ৭৩০ কোটি টাকার তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৬৬ শতাংশ।

মেহেরিয়ার এম. হাসান বলেন, ২০২৪ সালে একক ভিত্তিতে ব্যাংকটি গ্রাহক আমানতে ৩৪ শতাংশ এবং ঋণে ২০ প্রবৃদ্ধি অর্জন করেছে।