১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মিতশুবিশির গাড়িতে ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

“গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 06:45 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

মিতশুবিশির গাড়ি কিনতে ‘বিশেষ ছাড়’ পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা।

সম্প্রতি ঢাকায় নিজেদের করপোরেট কার্যালয়ে মিতশুবিশির পরিবেশক র‌্যাংগস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি সই হওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং র‌্যাংগস লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামদুর রহমান সাইমন সই করেন।

চুক্তি অনুযায়ী প্রাইম ব্যাংক গ্রাহকদের মিতশুবিশি গাড়ি কিনতে ‘বিশেষ মূল্য’ উপভোগের সুবিধার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদার তানভীর ফয়সাল, র‌্যাংস লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।