১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিরাপদ পানি নিয়ে কাজ করবে রবি-ওয়াটারএইড

চুক্তি অনুযায়ী দেশের প্রধান রেল স্টেশনগুলোতে নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 11:57 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

বাংলাদেশে নিরাপদ পানি ও পরিবেশ সংক্রান্ত টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করবে রবি ও ওয়াটারএইড।

ঢাকায় রবির করপোরেট অফিসে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার রবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চুক্তি অনুযায়ী দেশের প্রধান রেল স্টেশনগুলোতে নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করা হবে। সম্মিলিতভাবে নতুন ও উদ্ভাবনী পানি শোধন প্রযুক্তি উন্নয়নে কাজ করা হবে।

“পাশাপাশি নিরাপদ পানির সুবিধা রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের জন্য কার্যকর ব্যবস্থা স্থাপন করবে। এই উদ্যোগের লক্ষ্য প্রতিদিন রেলস্টেশনগুলোতে যাত্রী ও আশেপাশের কমিউনিটির কাছে নিরাপদ ও পরিচ্ছন্ন পানীয় জল সহজলভ্য করা।” 

অনুষ্ঠানে ওয়াটারএইড বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং পরিচালক (টেকনিক্যাল সার্ভিসেস) মো. তাহমিদুল ইসলাম। রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিরেক্টর শরীফ শাহ্ জামাল রাজ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমঝোতা চুক্তির আওতায় দেশের কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশনে ১০টি পানিশোধন কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা বছরে প্রায় ৪ লাখ ৫২ হাজার মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ করছে। নতুন চুক্তি এই উদ্যোগকে আরও বিস্তৃত ও টেকসই করবে।