১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নার্সেস দিবসে’ আইইউবিএটির স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি

দিবস ঘিরে র‍্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালন করা হয়।

বিডিনিউজ২৪

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 08:05 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

আন্তর্জাতিক নার্সেস দিবসে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কলেজ অব নার্সিং (আইইউবিএটি) আয়োজন করেছে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি।

মঙ্গলবার আইইউবিএটি অডিটোরিয়ামে কর্মসূচির পালন করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবস ঘিরে আইইউবিএটি অডিটোরিয়ামে র‍্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালন করা হয়। ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়’ স্লোগানে দিনভর এসব অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদ হোসেন। মূল বক্তা ছিলেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব, সহযোগী অধ্যাপক সান্দ্রা রুমি মধু, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার অনুষ্ঠানে বক্তব্য দেন।