১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাটারফ্লাইয়ের কারখানা-বিক্রয়কেন্দ্র পরিদর্শনে এলজির ঊর্ধ্বতন কর্মকর্তা

বাংলাদেশের বাজারে বাটারফ্লাইয়ের অবদান ও উদ্ভাবনী উৎপাদন সক্ষমতার প্রশংসা করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 10:57 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুত ও সরবরাহকারী কোম্পানি বাটারফ্লাই গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন কোরিয়ান ব্র্যান্ড এলজির গ্লোবাল ইকো সল্যুশন বিভাগের প্রেসিডেন্ট জোসাং লি।

সম্প্রতি ওই পরিদর্শনকালে তিনি কারখানার এসি উৎপাদন লাইন ঘুরে দেখেন বলে বাটারফ্লাই গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, পরে জোসাং লি রাজধানীর গুলশান-২ এ বাটারফ্লাই গ্রুপের শোরুম ‘হাউজ অব বাটারফ্লাই' পরিদর্শন করেন। এসময় তারা গ্রাহক অভিজ্ঞতা, পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

কারখানা পরিদর্শনকালে তিন বাটারফ্লাই গ্রুপের ‘স্টেট অব দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি' দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের প্রতিক্রিয়ায় এলজির কর্মকর্তারা বাংলাদেশের বাজারে বাটারফ্লাইয়ের অবদান ও উদ্ভাবনী উৎপাদন সক্ষমতার প্রশংসা করেন।

বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী বলেন, “এলজির শীর্ষ কর্মকর্তাদের এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ়তা এনে দিয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে একসাথে কাজ করার পথ উন্মুক্ত করেছে।” 

এলজির কর্মকর্তা জোসাং লি বলেন “বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক মার্কেট। বাটারফ্লাই এর মত নির্ভরযোগ্য ও উদ্ভাবনী অংশীদারের মাধ্যমে আমরা শুধু পণ্য সরবরাহ করছি না বরং প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় কর্মসংস্থান এবং স্মার্ট হোম সল্যুশনসকে সবার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আমাদের এই অংশীদারত্ব ভবিষ্যতেও আরও গভীর হবে বলে আমরা আশাবাদী।” 

পরিদর্শনকালে বাটারফ্লাই গ্রুপের হেড অব প্রোডাক্ট এ. এস. এম মুনতাসির চৌধুরী, করপোরেট সেলস ম্যানেজার এ টি এম, মাহফুজ হাসান, ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার বিপুল কুমার দাস, এলজি বাংলাদেশের আরএসি বিজনেস প্রেসিডেন্ট সেওকহুন জ্যাং, ইএস-ভারত সেলস ও মার্কেটিং ডিভিশন লিভার ইয়েওনউক জিওং, বিজনেস ম্যানেজমেন্ট ডিভিশন লিডার ডংছন শিন, হিউংলায় রোহ উপস্থিত ছিলেন।