Published : 15 Nov 2025, 09:14 PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসে (বিইউপি) প্রাইম ব্যাংক পিএলসির ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেখানে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় প্রতিষ্ঠান তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও ক্যারিয়ারমুখী উদ্যোগে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইমঅ্যাকাডেমিয়ার উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত আর্থিক সেবার আওতায় আনছে। এর মধ্যে রয়েছে- ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ডিজিটাল ফি সংগ্রহ ব্যবস্থা, পেরোল সেবা, স্কুল ব্যাংকিং এবং শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত অ্যাকাউন্ট।