১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মৌসুমি লাইফস্টাইল মার্টের’ আউটলেট উদ্বোধনে নুসরাত ফারিয়া

এই আউটলেটটি খোলা হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 04:59 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

পাঁচ দশকের ঐতিহ্যবাহী লাইফস্টাইল ব্র্যান্ড ‘মৌসুমি লাইফস্টাইল মার্ট’ তাদের নতুন আউটলেট খুলেছে।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ফার্স্ট ফ্লোরে রোববার ওই আউটলেট উদ্বোধন করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ‘মৌসুমি লাইফস্টাইল মার্টের’ চেয়ারম্যান ফারুক আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক ওসান আহমেদ অর্ক এবং কোম্পানির প্রধান কর্মকর্তা এনএইচ ফাহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

১৯৭২ সাল থেকে ক্রেতাদের আস্থা ও মানসম্মত সেবা দেওয়ার ধারাবাহিকতায় ব্র্যান্ডটি নতুন করে তাদের কার্যক্রম আরেকটু বাড়ালো।

নুসরাত ফারিয়া বলেন, “মৌসুমী লাইফস্টাইল মার্ট দীর্ঘদিন ধরেই আস্থা ও গুণগত মানের সাথে কাজ করে যাচ্ছে। এত সুন্দর ও পরিপাটি একটি নতুন আউটলেটের উদ্বোধনে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করি, ক্রেতারা এখানে এসে দারুণ একটি শপিং অভিজ্ঞতা উপভোগ করবেন।”