১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফুডপ্যান্ডা

টুর্নামেন্টের ফাইনালে ডিএইচএল’কে ১-০ গোলে হারিয়ে অনলাইন ফুড ও গ্রোসারি প্ল্যাটফর্মটি চ্যাম্পিয়ন হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর শিরোপা জিতেছে ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেড। 

টুর্নামেন্টের ফাইনালে ডিএইচএল’কে ১-০ গোলে হারিয়ে অনলাইন ফুড ও গ্রোসারি প্ল্যাটফর্মটি চ্যাম্পিয়ন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকার সানভ্যালী আবাসন প্রকল্পের নাটমেগ মাঠে ফাইনাল ম্যাচ হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী ফাইনাল ম্যাচে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এফআইসিসিআই নির্বাহী বোর্ডের পরিচালক, সদস্য এবং অংশ নেওয়া কোম্পানিগুলোর কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথমবারের মত আয়োজিত মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টে ১৬টি বহুজাতিক কোম্পানির ফুটবল দল অংশ নেয়।