Published : 19 Aug 2026, 08:02 PM
গ্রাহকদের ই-লোনের মাধ্যমে মোবাইল ফোন কেনার সুবিধা দিতে সহজমোবাইল বিডি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)।
এর ফলে গ্রাহকরা সহজমোবাইলের নির্ধারিত মার্চেন্ট পয়েন্ট থেকে মিডল্যান্ড ব্যাংকের ই-লোন সুবিধার মাধ্যমে মোবাইল ফোন কেনার জন্য আর্থিক সুবিধা নিতে পারবেন। ব্যাংকের শর্তাবলি ও অনুমোদন প্রক্রিয়া মেনে এ সুবিধা পাবেন গ্রাহকরা।
গত সোমবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের কো-অর্ডিনেটর ও হেড অব পাবলিক রিলেশন্স মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজমোবাইল বিডি লিমিটেডের পরিচালক আবু আল মোতালিব।
মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রজেক্ট, প্রসেস ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার খন্দকার ইমরান হোসেন, সহজমোবাইলের সিনিয়র ম্যানেজার রাজীব কুন্ডু এবং হেড অব অ্যাকাউন্টস মো. রকিবুল হাসান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।