১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘গ্র্যাজুয়েশন ফ্যাশন শো’

ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে ৪৪তম ব্যাচের ‘ফ্যাশন শো’ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 08:43 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে (এসএমইউসিটি) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে ৪৪তম ব্যাচের ‘ফ্যাশন শো’ হয়েছে।

রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে শনিবার বিকালে এ আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনুষ্ঠানে পাঁচটি স্বতন্ত্র থিমভিত্তিক কালেকশন উপস্থাপন করা হয়। এগুলো হল স্মার্ট ক্যাজুয়াল, ঐতিহ্যবাহী পোশাক, স্ট্রিটওয়্যার, ইভনিং ওয়্যার এবং ফেস্টিভ ও ব্রাইডাল অনুপ্রাণিত পোশাক।”

উপাচার্য মো. শাহ-ই-আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. লুৎফর রহমান প্রধান অতিথি ও বিএসসিআইসির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। 

শিল্পী মোস্তাফিজুল হক এবং গবেষক ও ডিজাইনার চন্দ্রশেখর সাহাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।