২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শেল্‌টেকের প্রপার্টি কার্নিভাল শুরু

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 01:28 AM

Updated : 26 Aug 2026, 05:14 PM

দেশের ৪০০টিরও বেশি ইউনিট থেকে আধুনিক প্রজেক্ট বেছে নিতে শেল্‌টেক আয়োজন করেছে মাসব্যাপী ‘শেলটেক প্রপার্টি কার্নিভাল ২০২৫’।

সোমবার ঢাকার শেখ রাসেল স্কয়ারের শেল্‌টেক টাওয়ারে এ প্রদর্শনী শুরু হয়েছে।

এ প্রর্দশনীতে কেনাকাটায় গ্রাহকদের জন্য থাকছে স্পেশাল প্রাইস বেনিফিটস, এক্সক্লুসিভ প্রিভিলেজ এবং কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কার্নিভাল শুক্রবারসহ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরার মত প্রাইম লোকেশনে আছে শেল্‌টেকের অভিনব সব ইউনিট। 

এছাড়া চট্টগ্রামের খুলশী ও পাঁচলাইশ এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পেও রয়েছে শেল্‌টেকের বিভিন্ন আবাসন প্রকল্প।

উৎসবে দর্শনার্থীদের জন্য শীতের পিঠা, ঐতিহ্যবাহী নানা পদের খাবার ও মিষ্টির আয়োজনও রয়েছে।

সোমবার কার্নিভালের উদ্বোধন করেন শেল্‌টেক গ্রুপের পিআর অ্যান্ড মার্কেটিং উপদেষ্টা নওশাদ চৌধুরী, শেল্‌টেক (প্রা.) লিমিটেডের এর নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভুইঁয়া, চিফ অপারেটিং অফিসার শাহ্‌জাহান, চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন, হেড অব সেলস এ কে এম রফিউল ইসলাম।