Published : 19 Jul 2026, 05:20 PM
ইউরোমানি অ্যাওয়ার্ডস এবং এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (এবিএফ) অ্যাওয়ার্ডসের মোট পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার কথা জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
সম্প্রতি এসব স্বীকৃতি মিলেছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বলছে, সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্সে করপোরেট সামাজিক দায়িত্বশীলতায় (সিএসআর) বাংলাদেশের সেরা ব্যাংকের স্বীকৃতি পায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
একইসঙ্গে ব্যাংকটি ইউরোমানি ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডসে বাংলাদেশের সেরা ইসলামিক ব্যাংক এবং বাংলাদেশের সেরা ইসলামিক ডিজিটাল ব্যাংকের পুরস্কার অর্জন করে।
এছাড়া এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (এবিএফ) হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ডসে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ব্যাংক অব দ্য ইয়ার’ এবং ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ট চার্টার্ড বাংলাদেশ।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, “ইউরোমানি ও এবিএফ’র এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের।
“এটি বাংলাদেশে আমাদের কার্যক্রমের শক্তিশালী অবস্থান, স্থিতিশীলতা এবং আমাদের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন।”
তিনি বলেন, “বৈশ্বিক দক্ষতা ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয়ে ডিজিটাল উদ্ভাবন, শীর্ষস্থানীয় ট্রেড ফাইন্যান্স ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং সমাধানের মাধ্যমে আমরা সবসময় আমাদের গ্রাহকদের পাশে আছি।”