অর্থপাচার প্রতিরোধে সীমান্ত ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন
ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সম্মেলনে হয়েছে।
অর্থপাচার প্রতিরোধে সীমান্ত ব্যাংকে দায়িত্বরত শাখা ও বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকটির প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স’ (ব্যামেলকো) ও ‘ডিপার্টমেন্টাল অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস (ড্যামেলকো) কনফারেন্স’ হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যামেলকো কর্মকর্তারা সাধারণত ব্যাংকের শাখা পর্যায়ে অর্থপাচার প্রতিরোধ সংক্রান্ত ‘কমপ্লায়েন্স’ নিশ্চিত করার দায়িত্বে থাকেন। আর ড্যামেলকো কর্মকর্তারা ব্যাংকের বিভাগীয় পর্যায়ে অর্থপাচার প্রতিরোধ সংক্রান্ত ‘কমপ্লায়েন্স’ নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত। তারা মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত নিয়ম-কানুন ও নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করতে কাজ করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্বাহী পরিচালক ও প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী।
সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক, হেড অব বিজনেস মো. শহিদুল ইসলামসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্য, সকল শাখা ব্যবস্থাপকরা এসময় উপস্থিত ছিলেন।
কনফারেন্সে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাদরিল আহমেদ ও অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ-জামান।
