ইউআইইউতে শিক্ষার্থী পরিবহনে ১৮ এসি বাস চালু
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবহনে ঢাকা শহরের মধ্যে গুরুত্বপূর্ণ ছয় রুটে এসব বাস চলবে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) শিক্ষার্থীদের পরিবহনে ১৮ এসি বাস চালু করা হয়েছে।
বুধবার ক্যাম্পাসে বাস চালু করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছানো এবং প্রতিদিনের যাতায়াত সহজ ও নিরাপদ করতে ঢাকা শহরের মধ্যে গুরুত্বপূর্ণ ছয় রুটে এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেন, “ইউআইইউ সবসময় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকে সমান গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই এসি পরিবহন সেবা শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা এবং বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মইনুদ্দীন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক পরিবহন সুবিধা পাওয়ার পাশাপাশি সময়েরও সাশ্রয় করতে পারবে।”
অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া সভাপতিত্ব করেন।
