Published : 01 May 2026, 05:13 PM
মিডল্যান্ড পিএলসি ও সনিক (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং সনিকের পরিচালক সু ইয়ংবাও চুক্তিতে স্বাক্ষর করেন।
মিডল্যান্ড ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় সনিক তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম, তহবিল ব্যবস্থাপনা এবং সার্বিক আর্থিক কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করতে মিডল্যান্ড ব্যাংকের আধুনিক ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট’ ব্যবহার করবে।
সনিক রপ্তানিমুখী খেলনা উৎপাদনকারী কোম্পানি যা উৎপাদন, বাণিজ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে।