১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ওয়ান্ডার কেকের

অনুষ্ঠানে ১০০টি স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তাভাবনা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ‘ওয়ান্ডারফুল ডে’ উদযাপন করল 'ওয়ান্ডার কেক'।

শুক্রবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনভর এসব আয়োজনে ১০০টি স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা ১০ বিজয়ীকে সনদ ও পুরস্কার দেওয়া হয়। বাকিদের জন্যও ছিল ওয়ান্ডার কেকের গিফট বক্স।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুর গালর্স আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের চিত্রকলা বিভাগের পাঁচ শিক্ষক।

ওয়ান্ডার কেকের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহাম্মদ আলী হাসান বলেন, “ঢাকার বিভিন্ন স্কুলের প্রায় ৫ হাজার শিক্ষার্থীর চিত্রাঙ্কন থেকে আজ ৫০০ শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। আগামী বছরগুলোতে আমরা এই আয়োজনকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে চাই।” 

অনুষ্ঠানে ওয়ান্ডার কেকের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুল, ডেপুটি ম্যানেজার (ইভেন্ট) ওয়ালিদুর রহমানও উপস্থিত ছিলেন।