১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের বনানী শাখা গেল সেঞ্চুরি ট্রেড সেন্টারে

ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন নতুন স্থানে এই শাখার উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 04:30 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বনানী শাখা, বনানীর ১৭ নম্বর সড়কের সেঞ্চুরি ট্রেড সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন নতুন স্থানে শনিবার এই শাখার উদ্বোধন করেন।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক রেজিস্ট্রার মো. শাহজাহান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।