Published : 06 Nov 2025, 02:05 AM
ইউনাইটেড মেডিকেল কলেজের ইন্টার্ন ইন্ডাকশন ডে ইউনাইটেড অনুষ্ঠিত হয়েছে।
এ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এমবিবিএস কোর্স সম্পন্ন ও নতুন পেশাজীবনের সূচনা উপলক্ষে সোমবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজর হাসান মাহমুদ রাজা।
তিনি বলেন, ইউনাইটেড গ্রুপ যদিও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তবে এটি ‘সেবার গুণগতমান ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে’ পরিচালনা করা হয়।
“এই দৃষ্টিকোণ থেকে ইউনাইটেড গ্রুপ হসপিটাল ও মেডিকেল কলেজ স্থাপন করেছে, যাতে বাংলাদেশের মানুষ বিশ্বমানের চিকিৎসা ও শিক্ষায় অভিগমন করতে পারে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মোস্তাক আহমেদ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শেখ মহিউদ্দিন, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান এ কিউ এম মোহসেন ও কলেজের প্রিন্সিপাল মো. আবদুল ওয়াকিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউনাইটেড হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, প্রশাসনিক প্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ হয়।