Published : 12 Jan 2026, 09:20 PM
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, গত ১৫ ডিসেম্বর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়েছে।
কক্সবাজারের হিমছড়ি এলাকায় গোল্ডস্যান্ডস গ্রুপের আইকনিক ও প্রথম সারির ‘আপস্কেল’ চার-তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস।
মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নাজমুল হুদা সরকার ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দিন মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা রুম ট্যারিফের (রেক রেট) ওপর ৪০ শতাংশ, ব্যাংকুয়েট হল সেবায় ১৫ শতাংশ এবং ‘আ-লা-কার্ট’ মেন্যুতে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস আবেদ-উর-রহমান ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের হেড অব সেলস আবু সেহেরি ফরহাদ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।