১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় মুমুসোর নতুন বিক্রয়কেন্দ্র

“আশা করি, মুমুসো বাংলাদেশের ক্রেতাদের জন্য নতুন শপিং এক্সপেরিয়েন্স তৈরি করবে,” বলেন বিদ্যা সিনহা মিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 01:31 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

বাংলাদেশে তৃতীয় বিক্রয়কেন্দ্র চালু করার কথা জানিয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড মুমুসো।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে (গ্রাউন্ড ফ্লোর, শপ ৩-৪, ব্লক-বি) নতুন বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান।

বিশ্বব্যাপী ৭৬টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই ব্র্যান্ডটি বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এই বিক্রয়কেন্দ্র চালু করার কথা বলছে।

মুমুসো বাংলাদেশ নিয়ে মিম বলেন, “মুমুসোতে এসে সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের বাজারে তাদের তৃতীয় অফিসিয়াল স্টোর চালু হওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়।

“তাদের প্রোডাক্টের মিনিমাল ডিজাইন, স্কিন-ফ্রেন্ডলি উপাদান এবং রিজনেবল প্রাইসিং আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আশা করি, মুমুসো বাংলাদেশের ক্রেতাদের জন্য নতুন শপিং এক্সপেরিয়েন্স তৈরি করবে।”

মুমুসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য হল— স্টাইলিশ ও কোয়ালিটি প্রোডাক্ট সবার নাগালের মধ্যে পৌঁছে দেওয়া। 

“আমরা লোকাল মার্কেটের চাহিদা বিশ্লেষণ করে নিয়মিত নতুন ও ট্রেন্ডি কালেকশন নিয়ে আসছি। পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় প্রমোশন ও বিশেষ অফার।”

মুমুসো জানিয়েছে, আগামী মাসে বনানী-১১ এলাকায় তাদের চতুর্থ বিক্রয়কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।