Published : 16 Mar 2026, 04:13 PM
এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা ঢাকার বারিধারা এলাকার ভাটারায় স্থানান্তর করা হয়েছে।
সম্প্রতি ভাটারার ব্লক-জে, ৪৮, প্রগতি সরণিসংলগ্ন আরিব টাওয়ারে এ শাখার উদ্বোধন করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবি ব্যাংকের হেড অব অ্যাডমিনিস্ট্রেশন গোলাম মাহমুদ রিজভী ও ব্যাংকের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।