Published : 08 Jun 2026, 07:44 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) হয়ে গেল ২০২৬ সালের সামার সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার নবীনদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল একটি ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সিআইইউ সবসময় শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে কাজ করে, যাতে তারা শুধু পেশাগতভাবে সফল না হয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবেও সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”
সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক রোবাকা শামসের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভারপ্রাপ্ত ডিন রুবেল সেন গুপ্ত, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক খালেদ বিন চৌধুরী, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা ও সহকারী প্রক্টর রিফাত তাসনিমও অনুষ্ঠানে বক্তব্য দেন।