স্থপতি মাজহারুলের প্রকাশনা: বেঙ্গল ইনস্টিটিউটের পাশে দাঁড়াল মিডল্যান্ড ব্যাংক
এ স্থপতির জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রকাশনাটি বের করা হচ্ছে।
স্থপতি মাজহারুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে প্রকাশনার জন্য বেঙ্গল ইনস্টিটিউটকে ১০ লাখ টাকা সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক।
রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সহায়তার পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায়। বাকি ৫ লাখ টাকা দিয়েছেন মিডল্যান্ড ব্যাংক পরিবারের সদস্যরা।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ-জামান বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের গবেষণা ও নকশা পরিচালক নুসরাত সুমাইয়ার হাতে অনুদানের চেক তুলে দেন।
বেঙ্গল ইনস্টিটিউট স্থপতি মাজহারুল ইসলামের ইসলামের জন্মশত বার্ষিকী উপলক্ষে এ প্রকাশনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
