এবি ব্যাংকের ডিএমডি হলেন ইফতেখার এনাম আওয়াল
১৯৯৪ সালে এবি ব্যাংকেই কর্মজীবন শুরু করেছিলেন তিনি।
পদোন্নতি পেয়ে বেসরকারি এবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন ইফতেখার এনাম আওয়াল।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদোন্নতির খবর জানানো হয়।
সেখানে বলা হয়, ইফতেখার এনাম আওয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর শেষে ১৯৯৪ সালের জুন মাসে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন সময়ে তিনি ব্যাংকের একাধিক কর্পোরেট শাখা ও বিভাগে দায়িত্ব পালন করেন।
কর্পোরেট বিজনেস, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা এবং শাখা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কার্যপরিচালনায় অভিজ্ঞ এই ব্যাংকার দেশ-বিদেশে ব্যাংকিং প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
