০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বনানীতে চালু হল ‘বেস্ট বাই’

“এই নতুন শোরুমের মাধ্যমে এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ আরও সম্প্রসারিত হলো।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 02:50 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

ঢাকার বনানীতে যাত্রা করল গৃহস্থালি সামগ্রীর চেইনশপ আরএফএল ‘বেস্ট বাই’।

সম্প্রতি বনানীর ১১ নম্বর সড়কে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল ৫৬০তম বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন এই শোরুমে গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্লাসওয়্যার থেকে শুরু করে খেলনা, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম এবং ফ্যাশন ও বিউটি এক্সেসরিজসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্যের বিশাল সংগ্রহ রাখা হয়েছে।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, “গ্রাহকদের জন্য আধুনিক ও বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 

“বনানীর এই নতুন শোরুমের মাধ্যমে এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ আরও সম্প্রসারিত হলো।”

অনুষ্ঠানে আরএফএলের হেড অব রিটেইল রাহাত জাহান শামীমসহ বেস্ট বাইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।