১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংক পর্ষদ ও শরিয়াহ কমিটির মতবিনিময়

ইসলামী ব্যাংক টাওয়ারে মতবিনিময় সভা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 12:21 AM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের সঙ্গে নবগঠিত শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যরা মতবিনিময় করেছেন।

মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল এবং শরিআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া, সদস্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ, মো. শামছুল আলম, যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও মো. নূরুল্লাহ এসময় উপস্থিত ছিলেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন সভায় স্বাগত বক্তব্য দেন।