১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাস্ট ব্যাংক কার্ডধারীদের গাড়ি সার্ভিসে মূল্যছাড়

তারা কুইক সার্ভিস টিমের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক সেবা এবং একজন ডেডিকেটেড কী অ্যাকাউন্ট ম্যানেজারের সহায়তাও পাবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 12:00 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ট্রাস্ট ব্যাংকের কার্ডধারী ও কর্মীদের গাড়ি সার্ভিসে বিশেষ সুবিধা দিতে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বেসরকারি ব্যাংকটি।

সমঝোতার আওতায় ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরা গাড়ির সার্ভিস চার্জ ও প্রি-পারচেজ ইন্সপেকশন বা পিপিআই সেবায় বিশেষ মূল্যছাড় পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্রাস্ট ব্যাংক বলছে, তারা কুইক সার্ভিস টিমের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক সেবা এবং একজন ডেডিকেটেড কী অ্যাকাউন্ট ম্যানেজারের সহায়তাও পাবেন।

ট্রাস্ট ব্যাংকের এসইভিপি ও হেড অব বিজনেস মো. মাহবুব হোসেন এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মাসুদ করিম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন সরকারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।