২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফ্ল্যাট কেনায় প্রাইম ব্যাংক গ্রাহকদের ছাড় দেবে জিএলজি অ্যাসেটস

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা জিএলজি অ্যাসেটসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

রিয়েল এস্টেট কোম্পানি জিএলজি অ্যাসেটস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা জিএলজি অ্যাসেটসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা জিএলজি অ্যাসেটস লিমিটেড থেকে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় পাবেন।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং জিএলজি অ্যাসেটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. শরিফুল ইসলাম।

প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, জিএলজি অ্যাসেটস লিমিটেডের হেড অফ সেলস রুহুল আমিন, সিনিয়র জেনারেল ম্যানেজার রাশেদুল হাসান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।