১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড’ পেল রবি

এ পুরস্কারকে ‘দক্ষতা ও ধারাবাহিক অগ্রগতির’ প্রতিফলন হিসেবে দেখছে অপারেটরটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 01:29 AM

Updated : 26 Aug 2026, 02:18 PM

টেলিযোগাযোগ খাতে ‘অবদান ও উৎকর্ষতার’ স্বীকৃতি হিসেবে ‘বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা।

সম্প্রতি পাওয়া এ পুরস্কারকে ‘দক্ষতা ও ধারাবাহিক অগ্রগতির’ প্রতিফলন হিসেবে দেখার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে অপারেটরটি।

মঙ্গলবার পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘দ্য ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি’ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেল বে ভিউতে এ সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণ করেন রবির সিনিয়র রিজিওনাল হেড (চট্টগ্রাম নর্থ) মো. ইফতেখারুল আলম।