Published : 18 Jul 2023, 07:08 PM
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাব ‘ডুয়েট টেকফেস্ট২৩’ প্রতিযোগিতার ’আইডিয়া এবং প্রজেক্ট শোকেসিং’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের সদস্য ছিলেন মো. সালাউদ্দিন সাকিব, আরিশা আশরাফ ঐশী এবং মাহির শাহরিয়ার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালাউদ্দিন সাকিবের উদ্ভাবিত 'প্রজেক্ট ও-জোন' প্রকল্পটি যানবাহন ও কারখানার নির্গত বিষাক্ত ধোঁয়া থেকে দূষক পদার্থের নিঃসরণ কমিয়ে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে রক্ষা করার জন্য একটি সময়োপযোগী যন্ত্র।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মডারেটর অধ্যাপক আহমেদ ওয়াসিফ রেজা দলের অসাধারণ সাফল্যের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, “এই প্রতিযোগিতায় সাফল্য শুধুমাত্র রোবোটিক্সে আমাদের ক্লাবের দক্ষতা তুলে ধরে না বরং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য একটি অনুকূল পরিবেশ এবং তরুণ প্রতিভা লালন করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিও তুলে ধরে।”