১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন থেকে সনদের আবেদন অনলাইনেও

ছয়টি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 10:26 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনলাইনে সনদ ও বিভিন্ন কাগজপত্রের জন্য আবেদন করার প্রক্রিয়া চালু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপাচার্য দপ্তরের সিনেট কক্ষে অনলাইনে সনদ আবেদন প্রক্রিয়ার পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, শুধু দেশে অবস্থানরত নয়, বিদেশে থাকা শিক্ষার্থীরাও এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ছয়টি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এর ফলে আগের তুলনায় শিক্ষার্থীদের জন্য সনদ গ্রহণের প্রক্রিয়া অনেক বেশি সুবিধাজনক হবে।

আগ্রহীরা এ পোর্টালে (https://cert.cu.ac.bd/?fbclid=IwcGRvZgNleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZA8yNzUyNTQ2OTI1OTgyNzkAAR7dLCxKWe4cdZwfGloZkp5U316URYVvCc2rY_JsAPG2PUEaH9rrGrcmAVN0iA_aem_56KeXEwKhjHqfPuvOS88Gg ) 

প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন  করতে পারবেন।