২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

আগামী ১৬ জানুয়ারি বুয়েটের ভর্তি পরীক্ষা

তবে ভর্তির আবেদন শুরুর তারিখ এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 07:12 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে আগামী ১৬ জানুয়ারি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে। 

তবে ভর্তির আবেদন শুরুর তারিখ এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য সেখানে জানানো হয়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন এম গোলাম জাকারিয়া বলেন, এবার কত আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে–সেসব বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের একাডেমিক কাউন্সিলে পরীক্ষার তারিখটি নির্ধারণ করা হয়েছে। বাকি সিদ্ধান্ত পরে জানানো হবে।” 

গত বছর বুয়েট ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হয়েছিল। 

ভর্তি-সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রকাশ করা হবে।