Published : 10 May 2026, 12:44 PM
নানা আয়োজনে প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম আলিমউল্যা মিয়ানের নবম মৃত্যুবার্ষিকী পালন করছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।
শিক্ষালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার প্রয়াতের জীবন ও কর্মের উপর উন্মুক্ত আলোচনা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
অধ্যাপক আলিমউল্যা মিয়ান পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) শিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সেন্টার ফর পপুলেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের (সিপিএমআর)প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
১৯৬৩ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অধ্যাপক আলিমউল্যা শিক্ষক, গবেষক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকর্মী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নাইজেরিয়ার আহমাদু বেলো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।