১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিকৃবির সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা অনুযায়ী তাদের এই মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 06:27 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী। 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা অনুযায়ী তাদের এই মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার সংসদ সচিবালয় থেকে সিকৃবি উপাচার্য অধ্যাপক আলিমুল ইসলামকে পাঠানো এক চিঠিতে তাদের মনোনয়নের বিষয়টি জানানো হয়। 

এর আগে সিকৃবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিন্ডিকেট সদস্য হিসাবে দুইজন সংসদ সদস্যকে সংসদ নেতা কর্তৃক মনোনয়ন দিতে ৫ মার্চ সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছিল।