১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেকের প্রত্যাবর্তন: ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

দেড় যুগ ধরে যুক্তরাজ্যে নির্বাসিত তারেক সপরিবারে দেশে ফিরছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 04:49 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। 

এরপর ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন হয়ে রোকেয়া হলের পাদদেশে গিয়ে তা শেষ হয়। 

এসময় ‘তিস্তা নদী বহমান, তারেক রহমান’, ‘মেঘনা নদী বহমান, তারেক রহমান’, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’সহ নানা স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেড় যুগ ধরে যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান আগামী বৃহস্পতিবার সপরিবারে দেশে ফিরবেন। এ উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।