১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর শহীদ সরওয়ার্দী

বিদায়ী প্রক্টর অধ্যাপক তানভীরের পদত্যাগের দাবিতে গত ১০ সেপ্টেম্বর অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর শহীদ সরওয়ার্দী
অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী। ছবি: ফেইসবুক

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 06:52 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী। 

রোববার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয় থেকে অধ্যাপক সরওয়ার্দীকে আগামী এক বছরের প্রক্টর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

গেল বছরের ২২ সেপ্টেম্বর ফাইন্যান্স বিভাগের অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে এক বছরের জন্য প্রক্টর নিয়োগ দেয় চবি প্রশাসন। সে হিসাবে রোববার তার দায়িত্বের শেষ দিন। 

তবে মেয়াদ শেষের সপ্তাহ খানেক আগেই গত ১০ সেপ্টেম্বর তানভীর হায়দারের পদত্যাগের দাবিতে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী। 

তাদের টানা ৫২ ঘণ্টা অনশনের পর ১২ সেপ্টেম্বর বিকালে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আক্তার। 

বিশ্ববিদ্যালয়ে এক বছর প্রক্টরের দায়িত্ব পালন করার সময় ফেইসবুকে ‘বিতর্কিত’ স্ট্যাটাস দেয়াসহ নানা কারণে সমালোচিত হয়েছিলেন বিদায়ী প্রক্টর তানভীর হায়দার।  

সম্প্রতি গত ৩০ ও ৩১ অগাস্ট স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর নিরাপদ ক্যাম্পাস ও প্রক্টরের পদত্যাগ দাবিতে অনশন করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী