এআইইউবিতে ‘এমএমসি ফেস্ট’, অংশগ্রহণে শিক্ষার্থীরা
আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ (এমএমসি) এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এমএমসি ফেস্ট ২০২৫’।
এই আয়োজনে ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এআইইউবি।
আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা রাখা হয়।
অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম তার বক্তব্যে এমএমসি বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অভিনন্দন জানিয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক সাইফুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক আনোয়ার হোসেন, এআইইউবির রেজিস্ট্রার মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, এমএমসি বিভাগের উপদেষ্টা এ জে এম শফিউল আলম ভূঁইয়া, এমএমসি বিভাগের শিক্ষিকা রানী এলেন ভি. রামোস।
