০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আদাবরে মিলল নারীর খণ্ডিত লাশ

দেহাবশেষ মিলেছে হাক্কার মোড় এলাকার একটি খালে।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 06:31 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ঢাকার আদাবর এলাকায় খাল থেকে এক নারীর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৫টার দিকে খবর পেয়ে লাশটি উদ্ধারের কথা জানিয়েছেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, “আদাবর ১০ নম্বর হাক্কার মোড় এলাকার একটি খাল থেকে খণ্ডিত ও গলিত লাশ উদ্ধার করা হয়েছে।”

পুলিশ ইতোমধ্যে দুটি বিচ্ছিন্ন হাত ও মাথা উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, “মাঝবয়সী এই মহিলার মরদেহ শনাক্তে সিআইডি এবং পিবিআইকে জানানো হয়েছে। এরমধ্যে আমরা আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করছি।”